1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:০৭|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটা উপজেলায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির সামনের রাস্তা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে।শনিবার (১৩ জুন) সকালে পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে রিকশাচালক মিজানুর রহমান বাড়িতে আসেন। পরে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। এরপর সকালে বাড়ির সামনে মিজানুরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই পরিবারের সদস্যদের খবর দেন। তবে মিজানুর রহমান রাতের কোন সময় ঘর থেকে বের হয়েছেন তা পরিবারের সদস্যরা কেউ টের পাননি। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com