1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতিঃ ১৭ হাজার ফুট নিচে নামল বিমান বরগুনার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর ঘরে গচ্ছিত ২লাখ টাকাঃ মাদক বিক্রির টাকা আখ্যা দিয়ে জব্দ করলো ডিবি উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগউজিরপুরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার সারাদেশ অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ‘জি’ ব্লকের ৩ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। পুলিশের দাবি, অনিকের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে মোট নয়টি মামলার তথ্য পাওয়া গেছে।পুলিশ সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন ব্যক্তি বিস্ফোরক দ্রব্যাদি নিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে মিছিল নিয়ে আসছে। পুলিশের অভিযোগ, তারা নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে পুলিশ কুড়িল সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এর কয়েক মিনিট আগে, দুপুর ১টা ৫ মিনিটের দিকে কয়েকজন নেতাকর্মী সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।পুলিশের ভাষ্য অনুযায়ী, ভাটারা থানা এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে অনিককে একাধিকবার উসকানিমূলক কথাবার্তা বলতে দেখা গেছে।আদালতে দেওয়া রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেছে, মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামির সঠিক নাম-ঠিকানা যাচাই এবং ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে অনিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তার পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়েছে।গ্রেপ্তার অনিরুজ্জামান অনিক পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকার তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পিরোজপুর জেলা কমিটির সহসভাপতি আকতারুজ্জামান ফুলুর ছেলে।ও শিরিন আক্তারের ছেলে।ভাটারা থানার এসআই আব্দুল কাদের বলেন, অনিরুজ্জামান অনিকের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে মোট নয়টি মামলার তথ্য পাওয়া গেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com