1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিরোজপুরে বাড়িতে ফেরার পথে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

পিরোজপুরে বাড়িতে ফেরার পথে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।ভুক্তভোগী কলেজছাত্রী জানান, গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে পালিত মায়ের বাড়িতে ফেরার জন্য তিনি রাস্তার পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ইজিবাইকে ওঠার পর চারজন অজ্ঞাত যুবক তার মুখ চেপে ইজিবাইকে করে উপজেলার চিথলিয়া গ্রামের নির্জন একটি বাগানে নিয়ে যায়। সেখানে পালাক্রমে ধর্ষণের শিকার হন তিনি। পরে আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইক চালকও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ধর্ষিতার। পরদিন বুধবার (২৭ আগস্ট) দুপুরে এক ব্যক্তি ভুক্তভোগীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানান, তার বাবা-মা কেউ জীবিত নেই। ছোটবেলা থেকেই তিনি শংকরপাশা গ্রামে পালিত মায়ের সঙ্গে থাকতেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে শংকরপাশায় এসেছেন।পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। এছাড়া মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com