1. admin@jagratakhobor.com : admin-ferdous :
প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পেল বরিশাল - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পেল বরিশাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়েছেন
অতিথি প্রতিবেদক::প্রথমবারের মতো বরিশাল জেলায় নারী পুলিশ সুপার পদায়ন দিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের বদলি পুনর্নির্ধারণ হয়।সে অনুযায়ী বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ সুপার ফারজানা ইসলামকে বরিশাল জেলায় পদায়ন করা হয়েছেন।প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, পুলিশ সুপার ফারজানা ইসলাম এর আগে রাজশাহী জেলার দায়িত্বে ছিলেন। এদিকে বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে গাজীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া প্রজ্ঞাপনে দেশের অন্যান্য বিভাগের মতো বরিশাল বিভাগেরও ছয় জেলার পুলিশ সুপারদের একযোগে বদলি-পদায়ন দেওয়া হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে নড়াইল জেলায়, পিবিআই পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে বরগুনা জেলায়, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদকে পাবনা এবং পিবিআই পুলিশ সুপার মো. আবু ইউসুফকে পটুয়াখালীর পুলিশ সুপার করা হয়েছে।মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদকে পিরোজপুরে বদলি করা হয়েছে। আর পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে মেহেরপুর এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার করা হয়েছে। ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে পিবিআই এবং বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারকে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com