1. admin@jagratakhobor.com : admin-ferdous :
প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:৪৩|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়েছেন

জাগ্রত নিউজ::বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে।গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলানগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের রিজভী বলেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচনে বাংলাদেশের জনগণ এখনো প্রস্তুত নয়। যাঁরা পিআর দাবি করছেন, তাঁদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলা দেওয়া হতো, গ্রেপ্তার করা হতো।তাঁর ১৬ বছরের দুঃশাসনে বিএনপির নেতাকর্মীরা বেশির ভাগ সময় কারাগারে জীবন কাটিয়েছেন। নীলফামারীর একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তিনি বিএনপির নেতাকর্মীদের ওপর কী পরিমাণ স্টিমরোলার চালিয়েছেন তা সবাই জানেন।শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ নীলফামারী জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com