1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল-৫ আসন : মুফতি ফয়জুল করীমের পক্ষে কাজ করবে জামায়াত - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:৪৭|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরিশাল-৫ আসন : মুফতি ফয়জুল করীমের পক্ষে কাজ করবে জামায়াত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল তার মনোনয়অনপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির প্রার্থী মুফতি ফয়জুল করিমকে সমর্থনের ঘোষণা দেন।নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মুয়াযযম হোসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ফসল হিসেবে আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ১০ দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছে। আগে এটি ১১ দলীয় জোট ছিল, তবে একটি দল আলাদা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল-৫ আসন থেকে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর সমর্থক ও সংশ্লিষ্ট সবাই এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের পক্ষে কাজ করবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে নির্বাচিত করে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো।উল্লেখ্য, বরিশাল-৫ আসনে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com