1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালবাসী দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার : ফয়জুল করীম - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:২২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালবাসী দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার : ফয়জুল করীম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী ফয়জুল করীম বলেছেন, ‘বরিশালবাসী দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। আমি ক্ষমতার রাজনীতি নয়; বরং জনকল্যাণ ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। বরিশালবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হাতপাখা। এই প্রতীকের মাধ্যমে বরিশালবাসী একটি নতুন, পরিচ্ছন্ন ও নৈতিক নেতৃত্ব বেছে নিতে পারবে ইনশাআল্লাহ।তিনি বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যানজট নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন ও নাগরিক সেবা সহজীকরণ হবে আমার অগ্রাধিকার। জনগণের সহযোগিতা ও দোয়াই আমাকে এই পথে এগিয়ে নিতে শক্তি জোগাবে।বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বরিশালবাসীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যয়ে বরিশাল মহানগরীর বেলতলা বাজারে পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন। পথসভায় তিনি বরিশালকে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।পথসভা ও গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com