1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২৪|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরিশালে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা হয়েছে। এই ঘটনার পর থেকেই চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে অভিভাবক মহলে।নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- বরিশাল নগরীর এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া আক্তার এবং কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস। এর মধ্যে সৌরভ ভাটিখানা এবং মুনিরা নগরীর সাগরদী এলাকার বাসিন্দা।দুই শিক্ষার্থী নিখোঁজের পর পরই তাদের অভিভাবকরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল এবং কাউনিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান এবং উদ্ধারে আপ্রাণ চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন।জানা গেছে, ০১ মে নগরীর সাগরদী এলাকা থেকে নিখোঁজ হয় এ আর এস স্কুলের শিক্ষার্থী মুনিয়া আক্তার। এর পরদিন ২ মে ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে বাহিরে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সৌরভ।নিখোঁজ সৌরভ দাস শানের বাবা সজল দাস জানান, গত ২ মে রাত ৯টার দিকে তার ছেলে বাসা থেকে বের হয়ে ভাটিখানা মন্দিরের সামনে যায়। সেখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সে। পরবর্তীতে অনেক জায়গায় খোঁজ খবর নিয়েও তাদের সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। কিন্তু পুলিশ এখনো সৌরভের সন্ধান দিতে পারেনি।অন্যদিকে নগরীর ধানগবেষণা রোড এলাকার বাসিন্দা স্কুলছাত্রী মুনিয়ার মা জানান, গত শুক্রবার সকাল ১০টার দিকে প্রাইভেটের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় মুনিরা। স্থানীয় একটি স্কুল মাঠ থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরে স্কুল শিক্ষক মামুন এর বাসা থেকে ছাত্রীর স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানার লিখিত অভিযোগ করেছেন তিনি। কিন্তু নিখোঁজ মেয়ের সন্ধান পাননি পরিবার।এদিকে, পর পর দুই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় পরিবারগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। একই সঙ্গে নগরবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত শিক্ষার্থীদের সন্ধান ও ঘটনার রহস্য উদঘাটনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।এদিকে, নিখোঁজ শিক্ষার্থী সৌরভের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তার সন্ধান চেয়ে সবার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ বিষয়ে সকলের সহযোগিতাও চান তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com