1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে একমাত্র ছেলেকে পিটিয়ে হত্যার পর বাবা-মায়ের আত্মসমর্পণ - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:৩১|

বরিশালে একমাত্র ছেলেকে পিটিয়ে হত্যার পর বাবা-মায়ের আত্মসমর্পণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জে একমাত্র ছেলে সন্তানকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন জাফর গাজী ও নাজমা বেগম নামের এ দম্পতি। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই ) বিকেল ৩ টায় উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ জাফর গাজীর বসতঘরের মধ্যে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাবা-মা মিলে তাদের একমাত্র ২২ বছরে ছেলে হাসানকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই তারা বাকেরগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার দায় স্বীকার করেন।নিহত হাসানের চাচি কহিনুর বেগম জানান, হাসান তার বাবা মায়ের অবাধ্য হয়ে চলতো। এ নিয়ে সংসারের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। আজ বিকেলেও হাসানের বাবা মায়ের সাথে তার ঝগড়া হয়। এরপর হাসানের মা তার হাত চেপে ধরে তার বাবা একটি লোহার রড দিয়ে তাকে পিটাতে থাকে। আমি বারবার থামানোর চেষ্টা করেছি। কিন্তু কোনভাবেই তাদের থামাতে পারলাম না। এরপর হাসান ঘরের মেঝেতে লুটে পড়ে। ঘরের মধ্যেই হাসানের মৃত্যু হলে তার বাবা-মা দুজনে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।স্থানীয়দের মাঝে এ ঘটনায় চরম উত্তেজনা ও বিষাদ নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম বলেন, ঘটনার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অভিযুক্ত বাবা-মাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com