1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারীর - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:৪৯|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

বরিশালে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারীর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার চালকও আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর সিএন্ডবি রোড এক নম্বর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌসি বেগম জোসনা (৪০) নগরীর সিএন্ডবি পোল বাগানবাড়ী এলাকার বাসিন্দা ও শহিদুল ইসলামের স্ত্রী। আহত রিকশাচালক মো. আউয়াল (৩০) ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা।স্থানীয়দের বরাতে কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন-উল-ইসলাম জানান, অটোরিকশা ভুল পাশ দিয়ে বেপরোয়া গতিতে নগরীর আমতলা মোড়ের দিকে যাচ্ছিল। তখন ঢাকা থেকে বরিশালের রূপাতলীগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও নারী যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন।ওসি বলেন, কাভার্ডভ্যান ও রিকশা জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com