আলেকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিহির চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বৃদ্ধকে কুপিয়ে জখমের ঘটনায় আসাদুজ্জামান খান পলাশ, হাসিব, সোভন, ইলা ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১৭। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পলাশের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধের অভিযোগ থাকলেও তার ভয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। তারা এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও এলাকায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান খান পলাশের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।







