1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে জানালার গ্রিল কেটে মাস্টার বাড়িতে চুরি - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:২৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালে জানালার গ্রিল কেটে মাস্টার বাড়িতে চুরি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়েছেন
নিজেস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের শাহ আলম মাস্টারের বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।শাহ আলম মাস্টারের স্ত্রী মাহমুদা বলেন, ব্যাবসা করার সুবাদে আমার ছেলে ও পূত্রবধূ বরিশাল শহরে থাকে আমি গ্রামের বাড়িতে থাকি। ছেলের বাসায় বেড়াতে যাওয়ার পরদিন আজ মঙ্গলবার দুপুরে আমার ভাসুরের মেয়ে ফোন করে জানান বাড়ির পিছনের জানালার লোহার গ্রিল কেটে চোর বাড়িতে ডুকেছে। পরবর্তীতে এসে দেখি চোর বাড়িতে ডুকে ৩টি ফ্যান, তিন ভরি ওজনের ৩টি স্বর্ণের চেইন, ৭ ভরি ওজনের ৩ জোরা রুলি, ১২ ভরি ওজনের ২টি গলার হাড়, আড়াই ভরি ওজনের ৩ জোড়া ঝুমকা ও নগদ ৫০-৬০ হাজার টাকা এবং জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।শাহ আলম মাস্টারের ছেলে জাকারিয়া বলেন, মা আমার বাসায় বেড়াতে আসার পরদিনই কে বা কারা জানালার গ্রিল কেটে ঘরে ডুকে মালামাল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে বাড়িতে এসে দেখি স্বর্ণ, নগদ টাকা ও জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।এ বিষয়ে কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন- চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com