1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে দখল সন্ত্রাসের বিরুদ্ধে আদালতে মামলা - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:৪৬|

বরিশালে দখল সন্ত্রাসের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগা মার্কেটের দোকান ঘর সহ জমি জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত ৭মে (বৃহস্পতিবার) বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোসাঃ হিরুনন্নেছা (৬৬) নামের এক নারী বাদী হয়ে ৮ জনকে নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলো স্থানীয় খোলনা গ্রামের বাসিন্দা মৃত আবু আহম্মদ হাওলাদারের পুত্র রুম্মান হাওলাদার (৫৫) লোকমান হাওলাদার (৫০) শাহ ইমরান (৪৫) রমজান হাওলাদার (৪২) ও রুম্মান হাওলাদারের কন্যা রিতা বেগম (৩৫) পুত্র রানা হাওলাদার (৩০) এবং শাহ ইমরানের পুত্র সাগর হাওলাদার (২২) এবং মোরাকাঠী গ্রামের মৃত নাজেম আলী হাওলাদারের পুত্র জালাল হাওলাদার (৪০) মামলা সূত্রে জানা যায়, বারাইল ইউনিয়নের ৭২ নং খোলনা মৌজার বিএস খতিয়ান ৩৮৮, বিএস দাগ নং ৩০৯-এর ৭ শতক জমির ক্রয়সূত্রে রেকর্ডিও মালিক কবির হাসান মৃধা। ক্রয়ের পরেই উক্ত জমি কবির হাসান মৃধা দখলে নেয়। গত ৫ মে সকাল ৬টায় স্থানীয় রুম্মান হাওলাদারের বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী কবির হাসান মৃধার দীর্ঘদিন দখলে থাকা দোকান ঘর সহ জমি দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে এমন খবর পেয়ে কবির হাসান মৃধার বোন হিরুনন্নেছা ঘটনা স্থলে উপস্থিত হয়ে দখল সন্ত্রাসীদের অন্যায় কাজে বাধা দেয়। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেস্টা চালায় ও ভয়ভীতি প্রদর্শন করে। এসময় হিরুনন্নেছার ডাকচিতকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা ভয়ভীতি দেখিয়ে এবং উক্ত জমি পরবর্তীতে দখলে নেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে দায়ের কৃত মামলা আদালত আমলে নিয়ে উক্ত বিরোধী সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওসি উজিরপুর কে দায়িত্ব দেয়ার পরেও বিবাদীদের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বাদী হিরুনন্নেছা গত ১১মে (সোমবার) বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৮৮ ধারায় মামলা দায়ের করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মামলাটি আমলে নিয়ে ওসি উজিরপুর কে সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com