1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে পানির মোটর ছাড়াকে কেন্দ্র করে হাতাহাতিতে বৃদ্ধের মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বরিশালে পানির মোটর ছাড়াকে কেন্দ্র করে হাতাহাতিতে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৯২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশাল নগরীতে পানির মোটর চালু করাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নগরীর পেঁয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি আব্দুল বারেক (৬৫)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলাকাঠি গ্রামের বাসিন্দা এবং নগরীর পেঁয়াজপট্টি এলাকার মোসলেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পানির মোটর ছাড়াকে কেন্দ্র করে একই এলাকার ইলিয়াসের স্ত্রী মাসুদার সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আব্দুল বারেক হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য মাসুদাসহ চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে আব্দুল বারেকের মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বরিশাল কোতোয়ালি থানার ওসি আল মামুন উল ইসলাম।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com