1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে পুড়ল ৭ দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:০১|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালে পুড়ল ৭ দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে আগুনে পুড়ে ছাই হয়েছে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার নূরিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি খাবার হোটেল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।তারা জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাতটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মধ্যরাতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে সোহান ও শহিদের দুটি খাবার হোটেল, মাইনুল ও সাইদুলের দুটি চায়ের দোকান, ইসমাইলের ফটোকপির দোকান, মাসুদের মুদি দোকান ও আসলামের দধি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।স্থানীয় বাসিন্দা আলম হোসেন জানান, আগুনে মোট সাতটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া একটি পাখির খাবার বিক্রির দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ব্যবসায়ী পিকনিকে বরিশালের বাইরে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।ফায়ার সার্ভিস বরিশাল স্টেশনের অফিসার রবিউল ইসলাম বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com