1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে মারধর  - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:১৫|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরিশালে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে মারধর 

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশালে ২৫ নং ওয়ার্ড গেস্টার বাইন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে খাদিজা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর ১ টায় নিজ ঘরে ঢুকে তাদেরকে মারধর করা হয়। এসময় ঘর দুয়ার ভাংচুর ও নগদ এক লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। আহতরা হলেন ওই এলাকার বাসিন্দা সুমন মোল্লার স্ত্রী। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।একজন গৃহবধূকে পরিকল্পিতভাবে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা শামীম ভুক্তভোগী পরিবারের জমির উপর দিয়ে জোরপূর্বক ভাবে রাস্তা নেয়ার চেষ্টা করে। জোর করে রাস্তা নিতে না দেয়ায় দীর্ঘদিন যাবত হামলা ও মারধরের চেষ্টা চালিয়ে আসছিল।উল্লেখ্য ইন্দ্রকাঠী নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার কাছে নবগ্রাম রোড এলাকার বাসিন্দা সুমন মোল্লার মেয়ে মাইশা আক্তার কে প্রাইভেট পড়ার জন্য বাধ্য করলে মাইশা তার নিজের বাসা ২৩ নং ওয়ার্ডে সজীব ম‍্যানশনে গিয়ে নিয়মিত পড়া শুরু করে। কোচিং ছুটি দেয়ার পর সবাইকে ছেড়ে দিলেও মাইশা কে বসিয়ে রাখতেন লুৎফুন নাহার। তার ছেলে জাহিদুল ইসলাম সজিব মায়ের সামনে থেকে হাত ধরে টেনে নিয়ে যেতেন তার রুমে। মাইশাকে ভয়-ভীতি দেখিয়ে হাত-পা বেধে মাসকে মাস করতে থাকে ধর্ষণ।মুখ খুললে তাকে ও তার দুই বোনকে করা হবে হত্যা।এই ভয় দেখানোর ফলে সে ভয়তে কখনও মুখ খুলতে সাহস পায়নি। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী পরিবার ওই লম্পট ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করে। এতে আরো ক্ষিপ্ত হয়ে যায় ওই সহকারী শিক্ষিকা লুৎফর নাহার। পরে তিন চারদিন আগে পরিকল্পিতভাবে মাইশার স্কুল দিয়ে টিসি দিয়ে দেয় ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে হামলার চালায়। এ বিরোধ কে কাজে লাগিয়ে ঘটনার দিন শামীম মামুন শামিম এর স্ত্রী সহ অজ্ঞাত ৪/৫ জন তাকে পরিকল্পিতভাবে মারধর করে। এ সময় ডাক চিৎকার শুনে তার স্বামী সুমন মোল্লা ছুটে আসলে তাকে মারধর করা হয়।মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com