1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে বিচারপ্রার্থীদের ভোগান্তির কথা ভেবে আদালত বর্জনের কর্মসূচি স্থগিত - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৭|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালে বিচারপ্রার্থীদের ভোগান্তির কথা ভেবে আদালত বর্জনের কর্মসূচি স্থগিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে বিচারপ্রার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখে অবশেষে পূর্বঘোষিত আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করেছেন আইনজীবীরা। একই সিদ্ধান্তে সায় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল ইউনিটও। ফলে আগামী ১ মার্চ থেকে বরিশালের আদালতগুলোতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম চলবে।শনিবার (২৮ ফ্রেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে আদালত বর্জন কর্মসূচি স্থগিতের কথা জানায় বরিশাল জেলা আইনজীবী সমিতি।এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনূসের জামিন আদেশ ঘিরে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। বিচারকের উপস্থিতিতেই এজলাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে। ওই ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ অন্তত ২০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। মামলায় সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন বর্তমানে কারাগারে রয়েছেন।ওই ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার জামিন বাতিল, সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং সমিতির সভাপতি লিংকনের মুক্তির দাবিতে টানা তিন দিন আদালত বর্জন কর্মসূচি পালন করেন বিএনপিপন্থী আইনজীবীরা।তবে বৃহস্পতিবার আওয়ামী লীগপন্থী আইনজীবীরা এজলাস ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে নিয়মিত আদালত কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় আজ শনিবার আদালত বর্জন স্থগিতের ঘোষণা আসে।জেলা আইনজীবী সমিতির সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। সে কারণেই আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সব আইনজীবীকে আদালতের কাজে সহযোগিতার আহ্বান জানানো হয়।আইনজীবী সমিতির এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিট। পৃথক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মো. নাজিম উদ্দিন আহমেদ পান্না ও সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন জানান, পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি স্থগিত থাকবে। একইসঙ্গে সংগঠনের সব সদস্যকে বরিশালের সব আদালতের কার্যক্রমে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।এই সিদ্ধান্তের ফলে কয়েক দিনের অচলাবস্থা কাটিয়ে বরিশালের আদালতগুলোতে ফের স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com