1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে ভাড়াটিয়াকে বের করে দেওয়ার শরযন্ত্রে বাড়ির মালিক পুলিশ কমিশনারের কাছে অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:৩৯|

বরিশালে ভাড়াটিয়াকে বের করে দেওয়ার শরযন্ত্রে বাড়ির মালিক পুলিশ কমিশনারের কাছে অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশালে ভাড়াটিয়াকে বের করে দেওয়ার জন্য নানান শরযন্ত্রে বাড়ির মালিক লিপ্ত হয়েছেন বলে পুলিশ কমিশনার ও থানায় অভিযোগ দাখিল করা হয়েছে ।ভাড়াটে দম্পতির অভিযোগ, স্থানীয় এক হোটেল ব্যবসায়ীর কাছ ভাড়া বেশি পেয়ে বর্তমান ভাড়াটিয়াকে নামিয়ে দেওয়ার শরযন্ত করছেন বাড়ির মালিক অহিদুল হক খান । পুলিশ ও সূত্র বলছে, ভাড়াটিয়াকে বাসা থেকে বের করে দেওয়া এবং স্থানীয় ভাড়াটিয়া গুন্ডা ভাড়া করে ভাড়াটিয়াকে নামিয়ে দেওয়ার জন্য অনেক শরযন্ত্রে লিপ্ত রয়েছেন । হুমকি ধুমকির উপরেই পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন ভাড়াটিয়া মোঃ বেল্লাল হোসাইন আজ বুধবার বাড়ির মালিক অহিদুল হক খানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বরিশালের এক ডিআইজির লোকে এই দোকানটা অন্যজনকে ভাড়া দিতে বলেছে তাই ওনাদের এডভান্সের ৩ লাখ ২০ হাজার টাকা ফিরোৎ দিয়ে দিবো । অহিদুল হক খান আরো বলেন, আমি তাদের কাছে ভাড়া দিয়ে এক মাসের ভাড়াও ২০ হাজার টাকা নিয়েছি তাদের সে টাকাও ফিরোৎ দিবো । উভয়পক্ষের কোতয়ালী থানার পুলিশ ডাকলে বাড়ির মালিক অহিদুল হক খান থানায় যায়নি । বুধবার ভূক্তভোগী বেল্লাল হোসাইন বলেন, ভাড়া আমাকে দিয়ে এক মাসের ভাড়া ৩ লাখ টাকা অগ্রিম নিয়ে এক মাস পর স্থানীয় লোকজনের পরামর্শে আমাকে গালাগাল করে দোকান থেকে নেমে যেতে বলেন । প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১০ বছরের  মধ্যে কোনো মাসে ভাড়াও বাজায়নি । মালিক অন্যপক্ষের থেকে বেশি ভাড়ার প্রস্তাব পেয়ে আমাকে হোটেল থেকে সরে যেতে বলে । অহিদুল হক খান টাকায় যাওয়ার কথা বলে বেল্লালের কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে দোকান চালাতে বলেন । কিন্তু এক মাস দোকান চালানোর পর সাবেক ভাড়াটিয়ার সাথে ঘড় করে আমাকে সরে যেতে বলেন । এব্যাপারে মোঃ বেল্লাল হোসাইন বাদী হয়ে মোঃ ফরিদ, রুবেল সরদার, জাহাঙ্গীর গাজীকে অভিযুক্ত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় অভিযোগ দাখিল করলে অহিদুক হক খান সঠিক সমাধান দেননি বলে জানা যায় । বেল্লাল বলেন, ঘড় মালিক অহিদুল হক খান আমার থেকে কাছ থেকে নোট বুকে স্বাক্ষর করে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা নেয় । চিকিৎসা শেষে টাকা থেকে এসে বাকী ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে আমাকে দোকান বুঝাইয়া দেয় । এক মাস ভাড়া থাকার পর হটাৎ অহিদুল হক খান সেলীম বলেন, আমি দোকান অন্যজনকে দিয়ে দিবো । অহিদুল হক খান সেলীম বলেন, আমার জমি বিক্রি করে দিবো তাই আমি অন্যজনকে ভাড়া দিবো । ওরা বেশি কথা বললে যেটায় ভাড়া আছে সেটা থেকেও ওদের নামিয়ে দেবো । এঘটনায় ২০/০৮/২০২৫ ইং তারিখ মোঃ বেল্লাল হোসাইন বাদী হয়ে অহিদুল হক খান, মোঃ ফরিদ, রুবেল সরদারকে অভিযুক্ত করে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন । এব্যাপারে বেল্লাল হোসাইন বিচার পেতে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা ।

 

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com