1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৫৭|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড় খালাস পেয়েছেন দুই আসামি।সোমবার বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোস্তাক আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম খান।দণ্ড পাওয়া শহিদ হাওলাদার (৪৭) উপজেলার দেউলী গ্রামের প্রয়াত আলী হাওলাদারের ছেলে।বেঞ্চ সহকারী শাহ আলম খান বলেন, ২০০৬ সালে শহিদ হাওলাদারের সঙ্গে মামলার বাদী মাজেদা বেগমের মেয়ে মাহিনুর বেগমের বিয়ে হয়। বিয়ের পর মাহিনুরের একটি মেয়ে সন্তান হয়। যৌতুক না দিলে মাহিনুরের সঙ্গে আর সংসার করবে না বলে তাকে নির্যাতন করতেন শহিদ।২০১৩ সালের ২২ অক্টোবর রাতে মাহিনুরের হাত-পা ও মুখ বেঁধে নির্যাতনের এক পর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন শহিদ। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, বলেন তিনি।এ ঘটনায় মাজেদা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করেন বলে জানান বেঞ্চ সহকারী শাহ আলম।২০১৫ সালের ২৩ মার্চ বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই খলিলুর রহমান তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান তিনি।সাক্ষ্যগ্রহণ শেষে শহিদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই বছর কারাবাসে থাকতে হবে বলে জানান বেঞ্চ সহকারী শাহ আলম।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com