1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বরিশালে হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার হাজতখানা থেকে পালানো যুবলীগ নেতা জয় সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর কাউনিয়া কালাখান বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জয় সাহা নগরীর সদর রোড এলাকার বাসিন্দা।মিজানুর রহমান বলেন, জয় সাহার নামে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়াও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।তিনি আরও বলেন, গত ২১ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাত ১০টার দিকে তার স্ত্রী খাবার দিতে থানায় আসে। হাজতখানায় দায়িত্বরত গার্ড (কনস্টেবল) খাবার দিতে দরজা খুলতেই তাকে ধাক্কা মেরে থানা হাজত থেকে পালিয়ে যায় জয় সাহা।হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার বদ্ধ ঘরে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ।ওসি বলেন, তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নামে। সোমবার রাত ৯টার দিকে কাউনিয়া কালাখান বাড়ি এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com