1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালের নদীতে ড্রেজারের দাপট, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৩৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বরিশালের নদীতে ড্রেজারের দাপট, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২১১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামের নদীতে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। রিপন কাজী, নয়ন, এনায়েতসহ ১০/১২ টি বালু খেকো চক্ররা রাত দিন পাশাপাশি বসিয়ে বালু আনলোড করার শব্দের ফলে মসজিদে মুসল্লিরা রীতিমত নামাজ আদায় করতে পারছেনা ।ফলে ভাঙনের মুখে পড়েছে শত শত একর ফসলি জমি।রাতের অন্ধকার ও প্রকাশ্যে নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের।শুক্রবার (৬ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার চরবাড়িয়া আমীরগঞ্জ বাজার সংলগ্ন বাটনার ভুক্তভোগী শত শত গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। তাদের হাতে ছিল প্রতিবাদী শক্তি এবং মূখে বালু খেকোদের দৌরাত্ম্য, আর নয় আর নয়, আবাদি জমি বাঁচাও।ভুক্তভোগীরা জানিয়েছেন,বরিশাল সদর উপজেলার বিভিন্ন মৌজার উর্বর কৃষিজমিসহ বসতভিটা ভাঙনের মুখে আছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনে প্রতিদিন অবৈধভাবে বালু লুটপাটের উৎসব চলছে; কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ড্রেজারের অবিরাম গর্জনে ঘুম হারাম হচ্ছে গ্রামবাসীর। নদীর বুক চিরে বালু উঠিয়ে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা আর সেই সঙ্গে নিশ্চিহ্ন হচ্ছে শত শত একর আবাদি জমি। প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের জমি, ফসল আর ভবিষ্যৎ রক্ষায় আমরা যদি ড্রেজার বন্ধ না হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনে মাঠে নামতে আমরা প্রস্তুত।মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি অবৈধ ড্রেজার বন্ধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, বাঘুটিয়ার এই আন্দোলন এখন মানিকগঞ্জের গ্রামীণ জনপদে এক প্রতীকী লড়াই হয়ে উঠেছে। এটি শুধু জমি বাঁচানোর আন্দোলন নয়, এটি গ্রাম ও পরিবেশ বাঁচানোর সংগ্রাম।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com