1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালের বাকেরগঞ্জে হিন্দু পরিবারের জমি দখল করে ব্যক্তিগত রাস্তা তৈরী ও পাশের জমি না দিলে জোরপূর্বক দখল করার অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৩১|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

বরিশালের বাকেরগঞ্জে হিন্দু পরিবারের জমি দখল করে ব্যক্তিগত রাস্তা তৈরী ও পাশের জমি না দিলে জোরপূর্বক দখল করার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়েছেন

বিশেষ প্রতিবেদক::অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পূর্ব চর বোয়ালিয়া গ্রামের মৃত. বিদুর চন্দ্র মিস্ত্রীর ছেলে, বিপুল চন্দ্র মিস্ত্রী(৫৮) এর জমি দখল করে ব্যক্তিগত রাস্তা তৈরী এবং মৃত. আতাহার আলী হাওলাদারের ছেলে মোঃ ফারুক হাওলাদার’র জমি জোর করে দখল করার পায়তারা করছে একই গ্রামের প্রবাসী নুর ইসলাম’র ছেলে সোলায়মান হাওলাদার(২৪)।
চলতি বছরের ফেব্রুয়ারী মাসে স্থানীয় থানা প্রশাসন ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ করে বিপুল মিস্ত্রী ও ফারুক হাওলাদার। থানা প্রশাসন ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করেও কোন সহযোগিতা পাননি ভূক্তভূগিরা। ভূক্তভূগি বিপুল চন্দ্র মিস্ত্র সাংবাদিকদের বলেন, আমার বাপ দাদার সম্পত্তি আমরা যুগযুগ ধরে ভোগ দখল করে আসছি, তাদের বাড়ীতে যাওয়ার ১০০বছর আগের পুরোনো রাস্তা থাকতেও। আমাদের কোন কিছু না বলেই নুর ইসলাম হাওলাদারের ছেলে সোলায়মান হুমকি ধামকি ও জীবন নাশের ভয়ভিতি দেখিয়ে আমার আবাদি জমির উপর দিয়ে তার বাড়ীর ব্যক্তিগত রাস্তা তৈরী করছে। রাস্তা তৈরীর সময় আমরা বাধা দিলে আমাদের রামদা ও দেশিয় অস্ত্র দিয়ে ভয়ভিতি দেখিয়ে তারিয়ে দেয়। পরবর্তিতে আমরা থানায় ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ করলে তারা তেমন কোন পদক্ষেপ গ্রহন করেননি। আরেক ভূক্তভূগী মোঃ ফারুক হাওলাদার বলেন, জোরপূর্বক আমার জমির উপর দিয়েও রাস্তা করার জন্য বেড়া দিয়ে আটকে দেয় সোলেমান । আমি বাধা দিলে আমাকে দা দিয়ে জখম করার ও কান কেটে দেওয়ার কথা বলে ও অকথ্য ভাষায় গালাগালি করে। তাৎক্ষনিক আমি বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি। চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ৪ তারিখ অভিযোগ করলেও থানা থেকে কোন তদন্ত বা কোন ব্যাবস্থা গ্রহণ করেননি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com