1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠক - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩০|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ধর্ম-বর্ণ ও শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে একটি মানবিক ও সমতা ভিত্তিক সমাজ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।গতকাল ৫ (ডিসেম্বর) শুক্রবার এশাবাদ নগরীর ১০নং ওয়ার্ডের কেডিসি বালুর মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল মহানগর সভাপতি মাস্টার মোঃ মিজানুর রহমান, বরিশাল বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ মাহবুবুর রহমান, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, মাওলানা শাহাদাত হোসেন, হাফেজ এনামুল হক প্রমুখ।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতয়ালী থানার সভাপতি মাহমুদুল হাসান কামাল। অনুষ্ঠানে সহস্রাধিক পুরুষ ও মহিলা প্যান্ডেলে নারীরা অংশ নেন।প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল আরো বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরের শাসন ব্যবস্থায় দেশে ধনী-দরিদ্রের বৈষম্য চরম আকার ধারণ করেছে। জনগণ যদি আমাদের দায়িত্ব দেয় তবে বৈষম্য দূরীকরণ, বেকার সমস্যা সমাধানসহ মৌলিক সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আমাদের লক্ষ্য হচ্ছে মানবিক সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা।তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ঘরে ঘরে দিনবদলের বার্তা পৌঁছে দিতে হবে। নতুন প্রজন্মের মাঝে স্লোগান উঠেছে— ‘প্রথম ভোট সৎ নেতৃত্ব ও ইনসাফের পক্ষে হোক।’ জনগণকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, নইলে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঘটতে পারে। শেখ হাসিনার মতো স্বৈরতান্ত্রিক শাসনের পুনর্জন্ম ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে।তিনি অন্তবর্তী সরকারকে হুঁশিয়ার করে বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক কাঠামো রক্ষায় জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। সেই ভিত্তিতেই একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com