
বাউফল প্রতিনিধি ::জাতীয়তাবাদী ওলামা দল পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার কর্মীসভার আয়োজন করা হয়। সভার মাধ্যমে বাউফল উপজেলা ও বাউফল পৌরসভার ওলামা দলের কমিটি ঘোষণা করা হয়। ২৩ আগস্ট ২০২৫ রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এই কর্মী সবার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। সবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মাওলানা এ, কে, এম, আব্দুস সালাম, আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পটুয়াখালী জেলা শাখা। সবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কবির হোসেন জেলা বিএনপির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের জেলার এক নম্বর সদস্য এবং কাছিপাড়া কলেজের অধ্যক্ষ।আরো উপস্থিত ছিলেন মোঃ অলিউর রহমান সাবেক সাধারণ সম্পাদক বাউফল উপজেলা বিএনপি,গাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক বাউফল উপজেলা যুবদল, মোঃ মুজাহিদুল ইসলাম সাবেক আহবায়ক উপজেলা ছাত্রদল বাউফল। আরো উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ও পৌরসভার ওলামা দলের নেতৃবৃন্দ। সভায় জলা ও উপজেলার এবং পৌরসভার ওলামা দল ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে ওলামা দলের নতুন কমিটি গঠন করার ঘোষণা দেওয়া হয়। উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ হাবিবুর রহমান এবং সদস্য সচিব মাওলানা মোঃ আব্দুর রহমান। পৌরসভার ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ শাহাবুদ্দিন আল মামুন এবং সদস্য সচিব মাওলানা মোহাম্মদ রেজাউল করিম। কমিটি ঘোষনা করেন মাও: মো: আব্দুর রহমান ( আলী আক্কাস) দপ্তর সম্পাদক জেলা ওলামা দল।সবার সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান (আলী আক্কাস) দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পটুয়াখালী জেলা শাখা