1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে জিয়া মঞ্চের নেতা নিহত - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:২০|

বাউফলে ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে জিয়া মঞ্চের নেতা নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়েছেন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলে ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সজিবুল ইসলাম সজল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সজল কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ছিলেন।আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কনকদিয়া বাজার সংলগ্ন সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।জানাগেছে, সজল মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ট্রলির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সজল কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মো. মোশারফ হাওলাদারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন,” ট্রলির চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com