1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাউফলে যাত্রী ছাউনি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১:১৪|

বাউফলে যাত্রী ছাউনি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১১০ বার পড়েছেন
 বাউফলপ্রতিনিধি::পটুয়াখালীর বাউফল-বগা হাইওয়ে সড়কের গোসিংগার নামক স্থানে একটি যাত্রী ছাউনি থেকে  শুভাষ চন্দ্র শীল (৭০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।  আজ  বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাউফল থানার পুলিশ এ লাশ উদ্ধার করে।স্থানীয় কয়েক ব্যবসায়ী জানান, বৃদ্ধ সুভাষ চন্দ্র শীল মানষিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই সময় যাত্রী ছাউনিতে বসবাস করতেন। মঙ্গলবার রাত ১২টার দিকেও তাকে সুস্থ দেখা গেছে। তাদের মধ্যে একজন তাকে একটি রুটি খেতেও দিয়েছেন। বুধবার সকালে এসে তারা তাকে মৃত দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে বাউফল থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আসে।বাউফল থানার এস আই  মজিবুর রহমান  জানান, মৃত বৃদ্ধের নাম সুভাষ চন্দ্র শীল। বাউফল পৌর শহরের কাগুজীপুল এলাকার ২নং  ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের কোন আপত্তি  না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তের প্রক্রিয়া চলছে

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com