নিজস্ব প্রতিবেদক::মা ইলিশ রক্ষায় এমন অভিযানের জন্য এলাকাবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ প্রতি। অতিতের চেয়ে অনেক বেশি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। এর পূর্বে মা ইলিশ রক্ষায় অভিযান হতো তখন হালকা। এলাকাবাসী বলেন, আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশে নদীতে মাছ শিকারের চিত্র।
একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাই যথেষ্ট নয়, এ অভিযান সফল করতে সর্বস্তরের মানুষের ও উপজেলা প্রশাসনের যৌথ ও আন্তরিক ভূমিকা রাখতে হবে।বাকেরগঞ্জ অনেক বড় উপজেলা, লোকবলের স্বল্পতার কারনে নদীমাতৃক এই উপজেলায় একযোগে পাহারা দেয়া সম্ভব নয়, তাই এসব অভিযানে ঐক্যবদ্ধ প্রতিরোধ ব্যবস্থা জরুরী।
আজকে ও গতকাল ভরপাশা ইউনিয়নের চার নং ওয়ার্ড ও পাঁচ নং ওয়ার্ড সংলগ্ন নদীতে অসংখ্য জেলেদের মাছ শিকার করতে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি।
একে অপরের প্রতি অভিযোগ নয়, বরং ঐক্যবদ্ধ হয়ে মা ইলিশ/ মৎস্য সম্পদ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে অভিযানে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।