
নিজস্ব প্রতিবেদক::বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মূগাখান মসজিদ সংলগ্ন উত্তর পাশে জহিরুল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পরেছে পাশ্ববর্তি খাদে পরেছে । এতে প্রায় ১০ জন যাত্রী আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।জানা গেছে,চরাকাউয়া থেকে গোমা গামী জহিরুল পরিবহনের একটি মিনিবাস আজ আনুমানিক দুপুরের দিকে চরামদ্দি মুগা খান জামে মসজিদের উত্তর পার্শে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পরে গেছে। এ সময় আনুমানিক ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠিয়েছেন।বরিশালে অবস্থানরত বাকেরগঞ্জবাসী বিশেষ করে গর্বের বাকেরগঞ্জ বরিশাল শাখার নেতৃবৃন্দ কে হাসপাতালের সার্বিক খোঁজ খবর রাখার আহ্বান জানাচ্ছি।