1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:০২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়েছেন
বাকেরগঞ্জ সংবাদদাতা::বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আদালতের নির্দেশ না মেনে অসহায় এক ভ্যান চালকের ১৮ দশমিক ৬শতাংশ জমি ক্ষমতাসীন দলের একজন নেতার সহযোগীতায় প্রতিপক্ষরা দখল করে ঘর তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জমি দখলে নেতৃত্ব দিয়েছেন বিএনপি নেতা সিদ্দিক আকন।
উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বরিয়া গ্রামে গত ১১ এপ্রিল ভোর রাত ৫ টায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জমির মালিক অলিউর রহমান ঘটনার দিন বাকেরগঞ্জ থানায় ৯জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন বড়িয়া গ্রামের মৃত বেল্লাত মিলের পুত্র কালাম মীর, সালাম মীর, আনোয়ার মীর, আউয়াল মীর ও মৃত ওয়ারেস আকনের পুত্র ছিদ্দিক আকন।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বরিয়া মৌজার এসএ ৫৪২ নম্বর খতিয়ানের ২১৪, ৩৬ নম্বর দাগের ১৮ দশমিক ৬ শতাংশ জমির মালিক বরিয়া গ্রামের মৃত হোসেন আলী মীরের পুত্র অলিউর রহমান। ভূমিদস্যু কালাম মীররা ভুয়া কাগজপত্র দেখিয়ে ওই জমি দখল করতে গেলে অলিউর রহমান বরিশালের বাকেরগঞ্জ সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করলে (দেং মোং নং-৬২/২০০৫) আদালতের বিজ্ঞ বিচারক জমি বন্টন করে দেয়।
অলিউর রহমানের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ভোর রাতে কালাম মীর ও ছিদ্দিক আকনরা ২৫-৩০ জনকে নিয়ে টিন, কাঠ খুঁটিসহ অলিউরের জমিতে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তিনি বাঁধা দিতে গেলে সিদ্দিক আকন লোহার রড দিয়ে তাকে হত্যার চেষ্টা করে। পরে তাঁরা জমির পশ্চিম পাশের জমি দখল করে সেখানে একটি টিনের ঘর তোলে।
বিষয়টি বাকেরগঞ্জ থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ প্রতিপক্ষকে কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার কেএম সোহেল রানা বলেন, জমি দখলের ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ একটি টিম পাঠানো হয়েছিল। ওই জমি যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকবে। স্থানীয়ভাবে কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে মালিকানার বিষয়টি নির্ধারণ করে উভয়পক্ষকে সমঝোতার জন্য বলা হয়েছে। স্থানীয়ভাবে সমঝোতায় ব্যর্থ হলে আদালতের নির্দেশক্রমে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com