1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:৩২|

বাকেরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪০৯ বার পড়েছেন

মুহাঃ জাহিদ রায়হান, বাকেরগঞ্জ::বরিশালের বাকেরগঞ্জে মুনুজ্জামান মুন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।সোমবার (২৮ জুলাই) বেলা পৌনে বারোটার দিকে অচেতন অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।নিহত মুনুজ্জামান মুন উপজেলার নিয়ামতি ইউনিয়নে নিয়ামতি গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও মহেশপুর আফসার আলী ডিগ্রি কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী।নিহতের মা ফেরদৌসী আক্তার মুন্নি জানান, তার ছেলে মুন এ বছর মহেষপুর আফসার আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী দিচ্ছে। সকাল এগারোটার দিকে নিজ বাড়ির আঙ্গিনায় জামরুল গাছের সাথে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে মুনের মায়ের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য সদুত্তর দিতে পারেননি।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক এস আই সোহেল রানা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরেঞ্জিত স্যার থানায় ফোন দিয়ে জানালে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের লাশ সুরাহাতল করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, ওই পরীক্ষার্থী কী কারণে মৃত্যুবরণ করেছেন সে বিষয়টির সঠিক কারন তার পরিবার জানাতে পারেনি।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গলায় ফাঁস দেয়া একজনের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমের মর্গে প্রেরণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com