1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে চাঁদাবাজি মামলার আসামী নাঈম গ্রেপ্তার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বাকেরগঞ্জে চাঁদাবাজি মামলার আসামী নাঈম গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে চাঁদাবাজি মামলায় মোঃ নাঈম হাওলাদার (২৮) নামের এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠান।
এরআগে সোমবার (৩ নভেম্বর) বাকেরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ আলমগীর হোসেন মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার মকিমাবাদ সিংহ বাজারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ মামলার বাকি আসামীরা পলাতক রয়েছে।মোঃ নাঈম হাওলাদার উপজেলার চরাদী ইউনিয়নের হলতা গ্রামের মোঃ মোবারক হাওলাদারের ছেলে।পুলিশ জানায়- পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নাঈম হাওলাদারকে গ্রেফতার করে। তিনি একটি চাঁদাবাজি মামলার আসামী।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, চাঁদাবাজি মামলার আসামী নাঈমকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com