1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে জেলেদের মাঝে গড়ুর বাচ্চা ও মাছের পোনা বিতরণে দুর্নীতির অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৫৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বাকেরগঞ্জে জেলেদের মাঝে গড়ুর বাচ্চা ও মাছের পোনা বিতরণে দুর্নীতির অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পড়েছেন
  1. নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে জেলেদের মাঝে গড়ুের বাচ্চা ও মাছের পোনা বিতারনে অনিয়োমের অভিযোগ পাওয়া গেছে ।ইলিশের প্রজনন বেড়ে ওঠা ও উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার সময় প্রতিটি জেলে পরিবারকে প্রণোদনা হিসেবে মৎস্য বিভাগ জেলেদের মাঝে বিনা মূল্যে গরু- বিতরণ করছে।
    দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাকেরগঞ্জ উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের সহায়তায় দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর।
তবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম চলতি বছর এপ্রিল মাসে বাকেরগঞ্জ মৎস্য অফিসে, মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন , যোগদান করেই বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। বিগত দিনে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা,জনপ্রতিনিধি, ভেটনারী সার্জন, সাংবাদিক ও সুশীল সমাজের উপস্থিতিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন।গত ঈদুল আযহার সরকারি বন্ধের মাঝে মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম ব্যক্তিগত লাভের আশায় এই প্রথমবার বাকেরগঞ্জের ৪২ জন জেলেকে বরিশালের কাশীপুরে টেনে নিয়ে গরুগুলো বিতরণ করেন। উল্লেখ্য( ২০মে ২০২৫) গৌরনদিতে ওজনে কম এবং রুগ্ন হওয়ায় জেলেদের মধ্যে বিতরণের জন্য আনা ৪০টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। অন্যদিকে বাকেরগঞ্জের সকলের চোখ ফাঁকি দিয়ে মৎস্য কর্মকর্তা ওজনের কম রুগ্ন নিজে বিভিন্ন হাটে গিয়ে গরুগুলো কম দামে ক্রয় করে, সরকারি বন্ধের মধ্যে বিতরণ করেছে। খোঁজ নিয়ে জানা যায় প্রতিটি গরুর ১৬ থেকে ২০ হাজার টাকার মত, গরুগুলো রুগ্ন ৩৬ থেকে ৩৮ কেজির মত ওজন হবে।সরকারের বিভিন্ন প্রকল্পে জেলেদের মাঝে যে বকনা বাছুর বিতরণ করা হয়, তার ওজন সাধারণত ৮০ কেজি প্রতিটির মূল্য ৪০ হাজার টাকা।এক সুবিধাভোগী বলেন, জেলেদের যে ছাগল-গরু মৎস্য অফিস থেকে দিয়েছে, তার কোনোটাই মানসম্মত না।ঈদুল আযহার বন্ধের মাঝে উপজেলার পাদ্রীশ্মিপুর ইউনিয়নে দশটি নামে বেনামে খালে ৫লক্ষ টাকার মাছের পোনা অবমুক্ত দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগও উঠেছে।উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে জানতে যাওয়া হলে তিনি বলেন যা কিছু হয়েছে জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে হয়েছে, এখানে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, এই প্রথমবার বরিশালে কেন, বাকেরগঞ্জের জেলেদের গরু বিতরণ হলো, তিনি সবকিছুই জেলা মৎস্য কর্মকর্তার উপরে দায় চাপিয়ে দিলেন। খোঁজ নিয়ে জানা যায় মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার বঙ্গশ্রী ইউনিয়নে কর্মস্থল এর কাছেই তার বাড়ি হওয়ায় সুবাদে তিনি ধরাকে সরা জ্ঞান করেন না নিজ খেয়াল খুশির মতই চলে সবকিছু।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com