1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বানারীপাড়ায় কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্র নিহত - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বানারীপাড়ায় কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্র নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বানারীপাড়ায় কাভার্ড ভ্যানের চাপায় মো: শাকিল আহমেদ (২৬) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত পৌনে ৯ টার দিকে উপজেলার বোর্ড স্কুলের পূর্ব পাশে একসারাপাড়া নামক স্থানের শরিফ বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।শাকিল বানারীপাড়া উপজেলার সফর ইউনিয়নের দরবেশ গেট এলাকার ভেটেরিনারি চিকিৎসক মো: আব্দুর রবের ছোট ছেলে।জানা গেছে, শনিবার রাত পৌনে ৯টার দিকে শাকিল বরিশাল থেকে মোটরসাইকেলে বানারীপাড়া আসার পথে বানারীপাড়া-বরিশাল সড়কের সলিয়াবাকপুর ইউনিয়নের বোর্ড স্কুলের পূর্ব পাশে একসারাপাড়া শরিফ বাড়ির সামনের সড়কে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সেখানেই নিহত হয়। কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়। এ সময় সড়কে প্রায় ১ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় সড়কে পরে থাকা শাকিলের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে থানার ওসির দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা শতদল মজুমদারের নির্দেশে তাৎক্ষণাৎ পুলিশের উপ-পরিদর্শক কবির হোসেনের নেতৃত্বে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।খবর পেয়ে নিহত শাকিলের স্বজন ও এলাকাবাসী হাসপাতালে উপস্থিত হলে সেখানে স্বজন ও এলাকাবাসীর কান্নার রোলে আকাশ-বাতাশ ভারি হয়ে ওঠে। পরে শাকিলের লাশ উপজেলার সদর ইউনিয়নের দরবেশ গেট এলাকার বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে।এদিকে ২ নভেম্বর দুপুর ২টার দিকে কলেজ মোড়ে বালুর মাঠে শাকিলের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। শাকিলের এই অকাল মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।শাকিল তার বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে ছোট ছেলে। তার বড় ভাই শামীম আহমেদ এটিএন নিউজের সাংবাদিক হিসেবে কর্মরত আছেন এবং তার একমাত্র বোন প্রবাসে বসবাস করছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com