1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বানারীপাড়ায় কাস্তের আঘাতে কলেজ শিক্ষার্থীর মুখমন্ডল ক্ষত বিক্ষত - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৩|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বানারীপাড়ায় কাস্তের আঘাতে কলেজ শিক্ষার্থীর মুখমন্ডল ক্ষত বিক্ষত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়েছেন
বানারীপাড়া প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়ায় বখাটের ধারালো কাস্তের আঘাতে জিদনী নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।বুধবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার পশ্চিম শিয়ালকাঠি গ্রামে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী জিদনিদের বাড়িতে একই গ্রামের বখাটে মাদকাসক্ত সজিব প্রবেশ করে তার গলায় থাকা স্বর্নের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় জিদনী তাকে বাধা দিলে সজিবের সঙ্গে থাকা ধারালো কাস্তে দিয়ে সে তার মুখমন্ডল ও হাত কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জিদনীকে স্বজনরা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।এদিকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সজিবের দুই ভাইয়ের সহায়তায় স্থানীয় লোকজন বখাটে সজিবকে আটক করে রশি দিয়ে বেঁধে আহত জিদনীদের বাড়িতে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে তারা গিয়ে সজিবকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ওই আহত ছাত্রীর বাবা জাকির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে সজিবের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। সজিব উপজেলার বাইশারী ইউনিয়নের পশ্চিম শিয়ালকাঠী গ্রামের মোহাম্মদ আলী বেপারীর ছেলে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে আসামী সজিবকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।এদিকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনায় কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকসহ এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বখাটে সন্ত্রাসী সজিবের দৃষ্টান্তমূলক শাস্তর দাবি জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com