1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বানারীপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে পাইপগান ও কার্তুজসহ আ.লীগ নেতা গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:১৮|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বানারীপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে পাইপগান ও কার্তুজসহ আ.লীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পড়েছেন

বানারীপাড়া প্রতিনিধি::বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে পাইপগান ও কার্তুজসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে বানারীপাড়া থানা পুলিশের তৎপরতা ও পেশাদারিত্ব স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের দিকনির্দেশনায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ আলী হাসানের দূর্দান্ত সাহসিকতায় থানা পুলিশের একটি চৌকস টিম সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে ওই গ্রামের ছাহেদ আলী হাওলাদারের ছেলে এবং সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম (তারেক)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয়।এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, “অবৈধভাবে অস্ত্র বহন ও সংরক্ষণের দায়ে তারিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় একাধিক সূত্র জানায়, গ্রেফতারকৃত তারিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। সে অস্ত্রের ভয় দেখিয়ে নিজ এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রভাব বিস্তার করত বলে অভিযোগ রয়েছে।পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে সৈয়দকাঠী ইউনিয়নের সাধারণ জনগণ বলেন, অপরাধ দমনে বানারীপাড়া থানা পুলিশের এমন তৎপরতা এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com