1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী মীর ব্যবসায়ীর মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:১৫|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী মীর ব্যবসায়ীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়েছেন
বিশেষ প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়ায় মাহেন্দ্র-আলফা গাড়ি দুর্ঘটনায় মীর তারিকুল ইসলাম তারেক (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চাখার-গুয়াচিত্রা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মীর তারিকুল ইসলাম তারেক বানারীপাড়া পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মীর বাড়ির বাসিন্দা এবং স্থানীয় মুদি-মনোহারী ব্যবসায়ী। তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলামের চাচাতো ভাই।জানা গেছে- শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে মীর তারিকুল ইসলাম চাখার থেকে মাহেন্দ্র-আলফা গাড়িতে বানারীপাড়া পৌর শহরের বাড়িতে ফিরছিলেন। এসময় চাখার-গুয়াচিত্রা সড়কের মুন্সিবাড়ি এলাকায় তার মাহেন্দ্র (আলফা) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত তারেককে স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত তারেকের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ধারণা করা হচ্ছে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে,পরিবারে বইছে শোকের মাতম।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com