1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিআইপি শাখা সড়ক সংস্কারের উদ্যোগ নিলেন বিসিসি প্রশাসক - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৩০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বিআইপি শাখা সড়ক সংস্কারের উদ্যোগ নিলেন বিসিসি প্রশাসক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের বিআইপি শাখা সড়কের বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে উদ্যোগ নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক (বিভাগীয় কমিশনার) রায়হান কাওসার। সম্প্রতি তিনি রাস্তা দখল করে থাকা সকল স্থাপনার প্লান কিংবা অনুমোদনের কপি চেয়ে নোটিশ দিয়েছেন। পাশাপাশি দখল হওয়া সীমানায় লাল দাগ দিয়েছেন।এলাকাবাসী বলছেন, এভাবে ইতিপূর্বে একাধিক বার লাল দাগ দিলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। বর্তমান প্রশাসকের বিষয়ে নগরবাসীর ধারনা একটু ভিন্ন রকম। তিনি ন্যায়ের পক্ষে শক্ত মানুষ বলে মনে করেন তারা। তাই এবার সকলেই আশাবাদি যে, দীর্ঘ ভোগান্তির সেই দিনগুলি হয়তো ঘনিয়ে এসেছে। বিআইপি শাখা সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি সংস্কার করার আশা তাদের।সরেজমিনে দেখা গেছে, বরিশালের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র ত্রিশ গোডাউন নদীর পাড়ে যাওয়ার একমাত্র রাস্তা এটি। তাছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভুমি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্প, ব্যাটালিয়ন পাবলিক স্কুল, ভাটারখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নুরানী মাদ্রাসা সহ অসংখ্য প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রাস্তাটির এতটাই বেহাল দশা যে, প্রায়ই অটো রিক্সা উল্টে পড়ে। এমনকি হাটতে গিয়েও দুর্ঘটনার শিকার হতে হয়। এর দক্ষিণপাশে দীঘির পাড়ের রাস্তাটি হলেও এই রাস্তাটি কিছু লোকের বাঁধায় কাজ হয়নি।
বর্তমান বিসিসি প্রশাসক রায়হান কাওসার রাস্তাটি করার পুণরায় উদ্যোগ নেওয়ায় সকলেই আশাবাদী। সকল বাঁধা উপেক্ষা করে জনগনের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে রাস্তাটি সংস্কার হোক এমন প্রত্যাশা ভুক্তভোগিদের।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com