1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বেতাগীতে মধ্যরাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণা - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:৪১|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বেতাগীতে মধ্যরাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বরগুনা জেলার বেতাগী উপজেলা শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর জেলা ছাত্রলীগের প্যাডে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।বরগুনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই নিষিদ্ধ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে থাকেন।জেলা ছাত্রলীগের প্যাডে প্রকাশিত ঘোষণায় জানানো হয়, বেতাগী উপজেলা ছাত্রলীগের চারটি পদে মোট ৩১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি এক বছরের জন্য বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের স্বাক্ষর রয়েছে।নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সোহেল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক শিফাত সিকদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন মৃধা। এছাড়া সহ-সভাপতি ১৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ৮ জন।গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।এ বিষয়ে জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, যে ছাত্র সংগঠনের হাত ধরে বাংলাদেশের জন্ম হয়েছে, তার নাম ছাত্রলীগ। ছাত্রলীগ কারও নিষিদ্ধ মানে না। বেতাগী উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং অবৈধ ইউনুসের পতনের আন্দোলন বেগবান করতেই এ কমিটি দেওয়া হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com