জাগ্রত নিউজ::বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক।জানা যায়, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা থেকে জুলাই আন্দোলনের এক কর্মীকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহাদী হাসান। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।৪৬ সেকেন্ডের ভিডিওর একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে। আমরা আমরাই ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনি আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে কি হয়েছে?