ভান্ডারিয়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩
প্রতিনিধির নাম
প্রকাশিত সময়
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
৮৬
বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: পিরোজপুরের ভান্ডারিয়া জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার সকাল সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন ওই থানার রাজপাশা গ্রামের বাসিন্দা মোঃ রেজাউল করিম, ভাগিনা আব্দুর রহিম, বোন রোজিনা এবং মা রেহেনা বেগম।আহতরা বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা আব্দুস সালাম হাওলাদার গংদের সাথে ১ একর জমি নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবত বিরোধ চলে আসছিল । এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং বিরোধপূর্ণ জমিতে ১৪৪ দ্বারা জারি রয়েছে।ঘটনার দিন ভূমিদস্যু সালামের নেতৃত্বে আদালতের রায় তোয়াক্কা না করে ওই জমি জবর দখলের চেষ্টা করে । এ সময় আব্দুস সালাম হাওলাদার, ইমন হাওলাদার, ছবুর হাওলাদার, শাকিল হাওলাদার, পারভিন, পান্না বেগম, জাহাঙ্গীর, লিমন, ইমন,কামাল হাওলাদার, মাহিম সহ অজ্ঞাত ১৪/১৫ জন সন্ত্রাসীরা এ হামলা চালায়। লোহার শাবল রড ও ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়।পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়।এ নিয়ে ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও ভুক্তভোগী পরিবার আরো জানান।