1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভারতেই খেলতে হবে, এমন কথা বলেনি আইসিসি : বুলবুল - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:৩৭|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ভারতেই খেলতে হবে, এমন কথা বলেনি আইসিসি : বুলবুল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পড়েছেন
জাগ্রত নিউজ::আসন্ন বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশ দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুধবার সকালে এক সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রকাশিত প্রতিবেদনটিকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন।বিসিবি সভাপতি জানান, আইসিসি কখনোই বলেনি যে ভারতে না গেলে পয়েন্ট কাটা যাবে কিংবা বাংলাদেশকে ওয়াকওভার দিতে হবে। ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি।বুলবুল বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা আমাদের ইমেইলে আগেই উল্লেখ করেছি যে আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। গতকাল রাতেও আইসিসি আমাদের কাছে সেই নিরাপত্তাজনিত উদ্বেগের একটি পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে।বিসিবি সভাপতি আরও পরিষ্কার করেন বলেন, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা কেন নিরাপদ নন এবং বোর্ডের উদ্বেগের সুনির্দিষ্ট কারণগুলো কী কী, তার একটি বিস্তারিত ব্যাখ্যা আইসিসির কাছে খুব শিগগিরই পাঠানো হবে। সেই ব্যাখ্যার ওপর ভিত্তি করেই আইসিসি তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এর আগে হুট করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার খবরটি কেবল গুজব। মূলত মধ্যরাতে ক্রিকইনফোর একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, আইসিসি বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বকাপ খেলতে হলে ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতেই হবে।এই খবরের সত্যতা যাচাই করতে বিসিবির একাধিক পরিচালক ও সিইওর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এ ধরনের কোনো বার্তা আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসেনি।বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রথম অগ্রাধিকার এবং ভারতের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট খেলার পরিবেশ নিয়ে তারা এখনো চিন্তিত। আইসিসির সঙ্গে আলোচনা চলমান থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে কোনো ধরণের বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com