1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক মাস্টারের নেতৃত্বে বরগুনায় জনসভা - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:০১|

মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক মাস্টারের নেতৃত্বে বরগুনায় জনসভা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পড়েছেন

মো: ইলিয়াস, বরগুনা প্রতিনিধি::বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের কাছে তা তুলে ধরার লক্ষ্যে বরগুনায় এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৩টায় বরগুনা শহরের ঐতিহাসিক সিদ্দিক স্মৃতিমঞ্চে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বি এন পির ১ ম যুগ্ম আহবায়ক জনাব মো: ফজলুল হক মাস্টার। সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ্যডভোকেট মো: রেজবুল কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওমর আবদুল্লাহ শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় জনতা।
বক্তারা বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হচ্ছে জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে ঘরে ঘরে, পাড়া-মহল্লায়। তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে বলেন, দেশের অর্থনীতি, শিক্ষা ও প্রশাসনে যে বিশৃঙ্খলা বিরাজ করছে তা থেকে মুক্তির একমাত্র পথ হলো গণতন্ত্র পুনরুদ্ধার। এজন্য তারেক রহমানের নির্দেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।
জনসভা শেষে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট ও প্রচারপত্র সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com