1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মুলাদীতে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৫৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

মুলাদীতে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদীতে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে হাফেজ হাবিবুল্লাহকে পিটিয়ে হত্যা করেছেন এক মাদকসেবী। এ সময় বাবাকে বাঁচাতে গেলে হাবিবুল্লাহর মেয়েকে পিটিয়ে জখম করা হয়েছে।রোববার (১লা মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ হাবিবুল্লাহর মৃত্যু হয়।এর আগে গত শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের নিজ বাড়িতে শাতিল শরীফ (৩২) নামের এক মাদকসেবীর হামলায় মেয়েসহ আহত হয়েছিলেন হাফেজ হাবিবুল্লাহ।মৃত হাফেজ হাবিবুল্লাহ উত্তর বালিয়াতলী গ্রামের মৃত আব্দুস ছত্তার ভূঁইয়ার ছেলে। তিনি কুরআনে হাফেজ ছিলেন।অভিযুক্ত শাতিল শরীফ একই গ্রামের শাহিন শরীফ ওরফে শাহীন ডাক্তারের ছেলে। তিনি মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে হাফেজ হাবিবুল্লাহ ও তার মেয়ে কলেজছাত্রী ফাতিহাকে পিটিয়ে আহত করেছিলেন বলে দাবি নিহতের পরিবারের।মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মোমিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আহত ফাতিহা জানান, গত শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার শাতিল তাদের বাড়িতে যান। ওই সময় তার বাবা হাফেজ হাবিবুল্লাহ বাড়িতে ছিলেন না। শাতিল বারান্দার সামনে দাঁড়িয়েই ফাতিহার কাছে ভাত খেতে চান। ওই সময় ফাতিহা তাকে গরুর মাংস দিয়ে ভাত দিলে তিনি বারান্দায় বসে পড়েন। সকাল ১০টার দিকে হাফেজ হাবিবুল্লাহ বাড়িতে ফিরে শাতিলকে বারান্দায় বসে ভাত খেতে দেখলে তাকে ঘরের মধ্যে টেবিলে বসে খাওয়ার অনুরোধ করে।শাতিল ঘরের মধ্যে প্রবেশ করেই গরুর মাংস দিয়ে ভাত খাবে না জানিয়ে ডিম ভাজি দিতে বলেন। ফাতিহা ডিম ভাজি করতে গেলে শাতিল মাদক কেনার জন্য হাবিবুল্লাহর কাছে টাকা চান। হাবিবুল্লাহ টাকা দিতে অস্বীকৃতি জানালে শাতিল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক আহত করেন।বাবার ডাক-চিৎকারে ফাতিহা তাকে রক্ষা করতে গেলে শাতিল তাকেও পিটিয়ে আহত করে চলে যান। পরে স্থানীয়রা হাবিবুল্লাহ ও ফাতিহাকে উদ্ধার করে ওই দিনই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে হাবিবুল্লাহার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠান চিকিৎসকরা। সেখানে রোববার ভোরে তার মৃত্যু হয়।এ ব্যাপারে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মোমিন হোসেন বলেন, গত শুক্রবার সকালে মাদকসেবীর হামলায় হাফেজ হাবিবুল্লাহ ও তার মেয়ে আহত হয়েছিলেন। রোববার ভোররাতে হাবিবুল্লাহর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে ফাহিতা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com