1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মুলাদীতে হাতবোমার কার্যকারিতা পরীক্ষা করতে বিস্ফোরণ, দুই যুবক আটক - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:২৩|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

মুলাদীতে হাতবোমার কার্যকারিতা পরীক্ষা করতে বিস্ফোরণ, দুই যুবক আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পড়েছেন
নিজস্ব প্রতি‌বেদক:: বরিশালের মুলাদীতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে কার্যকারিতা পরীক্ষা করার অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় এক যুবক পালিয়ে যান। পালিয়ে যাওয়া যুবকের কাছে থাকা দুই ব্যাগভ‌র্তি হাতবোমা ছিল বলে আটক ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেছেন।আটক যুবকরা হলেন- সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর গ্রামের কাঞ্চন ব্যাপারীর ছেলে সোহাগ ব্যাপারী (২৩) এবং একই এলাকার আনছার খানের ছেলে রুবেল খান (২২)। পালিয়ে যাওয়া যুবক পলাশ রাড়ী (২৬) উত্তর পাতারচর গ্রামের ফারুক রাড়ীর ছেলে।শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের জয়ন্তী নদীর উত্তর পাড়ে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম ফকির বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে তিন যুবক চরমালিয়া বাজারের কাছে আসে। সেখানে তারা পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেন। এ সময় এক যুবক দুইটি ব্যাগ হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যান। পরে আটক ব্যক্তিরা জানান, ওই ব্যাগে শতাধিক হাতবোমা ছিল।আটক সোহাগ ব্যাপারীর বরাত দি‌য়ে পুলিশ জানায়, সোহাগ আর পলাশ রাড়ী দুটি ব্যাগে হাতবোমা নিয়ে উত্তর পাতারচর এলাকায় ফিরছিলেন। চরমালিয়া বাজারের কাছে এসে হাতবোমাগুলো ঠিক আছে কি না তা পরীক্ষা করার জন্য দুটি বিস্ফোরণ ঘটানো হয়। তখনই জনতা তাদের আটক করে।তবে হাতবোমাগুলো কী উদ্দেশ্যে আনা হয়েছিল, সে বিষয়ে সোহাগ কিছু জানেন না বলে পু‌লি‌শের কা‌ছে দাবি করেছেন।মুলাদী থানার ওসি (তদন্ত) মো. মমিন হোসেন বলেন, আটক দুই যুবক হাতবোমা বহন ও বিস্ফোরণ ঘটানোর কথা স্বীকার করেছেন। পালিয়ে যাওয়া যুবককে গ্রেপ্তার এবং হাতবোমাগুলো উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com