1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মৃত ভোটার বাদ দেবে ইসি, কমিটি গঠন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

মৃত ভোটার বাদ দেবে ইসি, কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পড়েছেন
জাগ্রত নিউজ::এখন থেকে সারা বছর মৃত ভোটার বাদ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি কমিটি গঠন করেছে সংস্থাটি। বৃহস্পতিবার ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।এতে বলা হয়েছে, সারা বছর মৃত ভোটার কর্তন চালু রাখার জন্য ১০ সদস্যের কমিটি কাজ করবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি কাজ করবে।বর্তমানে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ ছাড়া মৃত ভোটার কর্তন করা হতো না। এই কমিটি গঠনের পর এখন বছরের যে কোনো সময় মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে। সবশেষ বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com