1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মেহেন্দিগঞ্জের চানপুর ইউনিয়নের ঢালীরহাটে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫৬|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

মেহেন্দিগঞ্জের চানপুর ইউনিয়নের ঢালীরহাটে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়েছেন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::মেহেন্দিগঞ্জ উপজেলা ১১ নং চানপুর ইউনিয়নের ঢালীহাট এলাকায় তেঁতুলিয়া নদীর ভাঙ্গন রোধকল্পে বহুল প্রত্যাশিত ও প্রতীক্ষিত জিও ব্যাগ প্রকল্প কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (০৩/১০/২০২৫) বাদ জুমা নদীর তীরবর্তী বিশেষ দোয়া মোনাজাতের মধ্যদিয়ে এই প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেন সহকারী এ্যাটর্নি জেনারেল এডভোকেট এম হেলাল উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান,ওসি তদন্ত মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ আলম, চানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির উদ্দিন তালুকদার, বিএনপি নেতা এনায়েত হোসেন,মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মুন্সি, উত্তর জেলা ওলামা দল নেতা মাওলানা লুৎফুল্লাহ, ইউনিয়ন যুবদল নেতা সুমন ঢালী, সবুজ ঢালী, বিএনপি নেতা ও সাবেক মেম্বার ফিরুজ হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।এর আগে স্থানীয় ঢালীরহাট জামে মসজিদে ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা জনগনের জন্য কাজ করবে, যাদের ক্লীন ইমেজ আছে,আগামির সংসদ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমান এবং জনগন তাদেরই বেছে নিবে। মেহেন্দিগঞ্জের প্রধান সমস্যা হলো নদী ভাঙ্গন। এই ভাঙ্গন রোধে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, আপনারা পাশে থাকলে আগামিতে আরো বেশি বেশি কাজ করার সাহস পাবো। কোনো চাঁদাবাজ,দখলবাজ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের স্থান মেহেন্দিগঞ্জে হবেনা। সবাই মিলে আমরা এটাকে শান্তির মেহেন্দিগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com