1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:১৮|

মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত এনায়েত খান (৫০) স্থানীয়দের ম্যানেজ করে বিষয়টি রফাদফার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যর্থ হয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার (১১ জুন) বেলা ২টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে কাজীরহাট থানা পুলিশ। এর আগে বুধবার (১০ জুন) বিকাল ৩টার দিকে কাজীরহাট থানার একটি গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে কাজীরহাট থানায় মামলা করেছেন। মামলায় ওই এলাকার আক্কেল আলী খানের ছেলে এনায়েত খানকে (৫০) আসামি করা হয়েছে।স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, বুধবার বিকালে শিশুটির মা কাজে বাইরে যান। এ সময় বিকাল ৩টার দিকে এনায়েত খান শিশুটিকে খেলনা দেওয়ার কথা বলে বাইরে ডেকে নেন। পরে জোরপূর্বক পার্শ্ববর্তী বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঘটনাস্থলেই ফেলে রেখে চলে যান তিনি।পরে শিশুটির মা বাড়ি ফিরে মেয়ের কান্না শুনে তাকে খুঁজে পান এবং বিকাল ৫টার দিকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। এ সময় বিষয়টি জানাজানি হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পল্লী চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশে খবর দিতে এবং বরিশালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।তবে শিশুটির অভিভাবকরা লোকলজ্জার ভয়ে শুরুতে থানায় অভিযোগ করতে রাজি হননি। এদিকে বুধবার রাতে এনায়েত খান স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি টাকা-পয়সা দিয়ে মীমাংসার চেষ্টা করেন বলেও জানা যায়।পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে কাজীরহাট থানা পুলিশ শিশুটিকে অভিভাবকসহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর শিশুটির দাদা বাদী হয়ে এনায়েত খানকে আসামি করে মামলা করেন।কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীকে পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com