1. admin@jagratakhobor.com : admin-ferdous :
যারা গণতন্ত্র চায় না, তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে : রহমাতুল্লাহ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৩১|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

যারা গণতন্ত্র চায় না, তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে : রহমাতুল্লাহ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, যারা গণতন্ত্র চায় না তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে।রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, যে দেশে গণতন্ত্র থাকে না সেই দেশকে সভ্য দেশ বলা যায় না। আর যারা গণতন্ত্রকে ভয় পায়, তারা সমাজের অসভ্য নাগরিক।রহমাতুল্লাহ মনে করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মূল শর্ত হলো জনগণের নির্বাচিত সরকার। এ জন্য জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।তিনি বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের দাবি তুলছে, তারা বাংলাদেশের সঠিক অগ্রগতি চায় না। যারা জাতীয় নির্বাচন বানচাল করতে চায় তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। কারণ তারা জানে, জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, গত ৫৪ বছরে সন্ত্রাস ও দুর্নীতির কারণে বাংলাদেশ এগোতে পারেনি। আগামী দিনের বিএনপির লক্ষ্য, সন্ত্রাস ও দুর্নীতিকে চিরদিনের জন্য উৎখাত করা, এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা সেই পরিবর্তনের রূপরেখা।লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক তারিক সুলায়মান, যুগ্ম-আহবায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ম-আহবায়ক শেখ শহিদুল ইডলাম সাজ্জাদ, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য মাছুম হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ, সহ-সধারণ সম্পাদক কেএম মাহমুদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাহাত তালুকদার প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com