1. admin@jagratakhobor.com : admin-ferdous :
লালমোহনে ৬২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০১|

লালমোহনে ৬২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় নৌবাহিনীর অভিযানে ৬২ ইয়াবাসহ মো. হানিফ মিয়া (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, হানিফ একটি ভাতের হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।
শুক্রবার (১০ অক্টোবর)১ সকালে নৌবাহিনীর লালমোহন কন্টিনজেন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।হানিফ মিয়া উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার বাসিন্দা।নৌবাহিনী জানায়, বৃহস্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে অভিযান চালিয়ে ভাতের হোটেলের মালিক চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হানিফ মিয়াকে আটক করা হয়। এ সময় তার হোটেলে তল্লাশি চালিয়ে ৬২ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে। আটক হানিফ মিয়া গজারিয়া পূর্ব বাজারের মায়ের দোয়া নামে একটি ভাতের হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।নৌবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, নৌবাহিনী এক মাদক ব্যবসায়ীকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এরপর খুব দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com