1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সবাইকে শতভাগ নিরপেক্ষ অবস্থায় থাকতে হবো : ইসি সানাউল্লাহ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৬:৩৫|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

সবাইকে শতভাগ নিরপেক্ষ অবস্থায় থাকতে হবো : ইসি সানাউল্লাহ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: নির্বাচনে কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দীর্ঘদিন ধরে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত থাকার কারণে সকলেই আসন্ন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজে কমিশনের হয়ে যারা দায়িত্ব পালন করবেন তাদের উদ্দেশ্যে ইসি বলেন, নিরপেক্ষতার ক্ষেত্রে কোনো আপোষ করবেনা কমিশন। সবাইকে শতভাগ নিরপেক্ষ অবস্থায় থাকতে হবো। যদি এর কোনো ব্যত্যয় হয় কমিশন কঠোর ব্যাবস্থা নিবে।ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি সানাউল্লাহ এ সব কথা বলেন।প্রধান অতিথি আরো বলেন, সারাদেশের বিভিন্ন স্তরের মানুষের সাথে বৈঠক করার পর আমার মনে হয়েছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে আছে। আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।ইসি সানাউল্লাহ গনমাধ্যমেকে বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। নির্বাচন জালিয়াতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে নির্বাচন কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে। এই বিষয়ে সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সেনাক্যম্পে দায়িত্বরত কর্মকর্তা, গোযেন্দা কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমে দায়িত্বরতরা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com